আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৫১
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দলীয় মনোনয়নপত্র জমা দিলেন মরিয়ম আক্তার

দৃষ্টি নিউজ:


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা আসনে মোছা. মরিয়ম আক্তার দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। বৃহস্পতিবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন।
এরআগে মনোনয়নপত্র কিনে তিনি দলের সিনিয়র নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দোয়া চান। দলীয় মনোনয়নপত্র জমা দিয়ে মোছা. মরিয়ম আক্তার সাংবাদিকদের জানান, ঘাটাইল উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তিনি গণসংযোগ করেছেন, ঘাটাইলের জনমত তার পক্ষে রয়েছে। জনমতের ভিত্তিতে মনোনয়ন দেয়া হলে তিনি অবশ্যই মনোনয়ন পাবেন। তাছাড়া, জেলা-উপজেলার দলীয় কর্মসূচিতে তিনি এবং তার স্বামী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সব সময় অংশ গ্রহন করে থাকেন। দলীয় আনুগত্য ও কর্মকান্ড বিবেচনায়ও তিনি এগিয়ে রয়েছেন বলে দাবি করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়