দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোমবার(১৩ নভেম্বর) বিকালে সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু হয়েছে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু ওই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে দেওপাড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায় আ. রহিম মিয়া, মাসুদুর রহমান আহাদ, সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ছানোয়ার হোসেন রুবেল, উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু ছাইদ রুবেল প্রমুখ।
