আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ১:৪১
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

দেলদুয়ারে একদিনে আড়াই লাখ গাছের চারা রোপন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের দেলদুয়ারে একদিনে আড়াই লক্ষ গাছের চারা রোপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ অক্টোবর) সকালে এ কর্মসুচির উদ্বোধন করেন, সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন।
এসময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, উপজেলা নির্বার্হী কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বজ্রপাত থেকে রক্ষার জন্য তালের বীজ রোপন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বজ্রপাত হতে জানমাল রক্ষা ও সবুজ উপজেলা গড়ার লক্ষেই এ আয়োজন করা হয়। এজন্য দুই মাস যাবত প্রচারণা চালিয়ে জনমত গঠন করা হয়। এদিন দেলদুয়ার উপজেলার আড়াই লাখ মানুষ একটি করে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন। সরকারিভাবে উপজেলার ১৩টি সড়কসহ মোট ১৫টি স্থানে এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, অফিস, হাটবাজারসহ বাড়ির আঙ্গিনায় এই বৃক্ষরোপন করা হয়।

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়