আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:০১
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

দেলদুয়ারে ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের দারিদ্র কৃষক মুসলেম খানের ৩০ শতাংশ জমির পাকা ধান বুধবার(২৯ এপ্রিল) কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা যায়, শ্রমিক সংকট কারণে জমির ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছে তখনই কৃষক মুসলেম খানের পাকা ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্ররীগের ১৫-২০ নেতাকর্মী। এতে কৃষকের মনে পাকা ধান ঘরে তুলতে আস্থা যোগাচ্ছে।

লাউহটি গ্রামের দারিদ্র কৃষক মুসলেম খান বলেন, পাকা ধান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। অনেক কষ্ট করে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে তারা। আমি তাদের জন্য দোয়া করি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা জানান, তারা জানতে পারেন শ্রমিক সংকটে মুসলেম খানের পাকা ধান কাটতে পারছেন না। খবর পেয়ে ছাত্রলীগের সেচ্ছসেবী ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে মুসলেম খানের ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌছে দেওয়া হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়