দৃষ্টি নিউজ:

‘সত্য প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ’ স্লোগানে টাঙ্গাইল থেকে প্রকাশিত ও প্রচারিত দৈনিক কালের স্রোত পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। পত্রিকার নতুন কার্যালয় হিসেবে এখন থেকে টাঙ্গাইল জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ভবনের দ্বিতীয় তলা ব্যবহৃত হবে। এ উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বিকালে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন। দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালের স্রোত পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক একরামুল হক খান তুহিন ও নিউ এইজ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি হাবিব খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পত্রিকার উপ-সম্পাদক আব্দুস সামাদ।
এ সময় টাঙ্গাইল জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
