আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:১৯
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ধনবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত দুই

দৃষ্টি নিউজ:

imagesটাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। রোববার(১৬ এপ্রিল) বিকালে ধনবাড়ি পৌর এলাকার হবিবুর রোডে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই নিহত শিশু (১২)’র মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো এক জনের মৃত্যু হয় এবং কিশোরগঞ্জের ইতনা থানার নূরুল ইসলামের ছেলে মাসুদ (২৫) কে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধনবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মজিবর রহমান ও মধুুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এসকে তুহিন জানান, ধনবাড়ি উপজেলা সদরের বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মেলা থেকে একটু দূরে ভাড়া বাসায় নাইট্রোজেন গ্যাস দিয়ে ফোলানো বিভিন্ন আকৃতির বেলুন বিক্রেতা কাজ করার সময় সিলিন্ডার ফেটে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির দেহ লন্ড-ভন্ড হয়ে মারা য়ায়। পাশে থাকা দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ভ্যানে করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে শিশুসহ দুই জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত আরেক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়া হয়েছে। পরে ধনবাড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে নিহত শিশুটিকে উদ্ধার করে। নিহত শিশুটির পরিবার মেলা উপলক্ষ্যে কিশোরগঞ্জ থেকে খেলনা সামগ্রী বিক্রির জন্য নিয়ে আসে। প্রাথমিকভাবে নিহত শিশুসহ কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়