আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:০৯
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ধনবাড়ীতে চাচাদের হাতে ভাতিজা খুন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের হাতে ভাতিজা খুন হয়েছেন। বৃহস্পতিবার(২ মে) রাতে জমি-জমা নিয়ে বাকবিতন্ডা ও সংঘর্ষের এক পর্যায়ে চাচাদের শাবলের আঘাতে আহত ভাতিজা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ভাতিজা মোক্তার হোসেন উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে। পেশায় তিনি একজন রিক্সা-ভ্যান চালক।
ধনবাড়ী থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামের আ. হক, হুরমুজ আলী, আজিজুল হক ও হাসমত আলী সাথে জমি-জমা নিয়ে ভাতিজা মোক্তার হোসেনের বাকবিতন্ডা ও সংঘর্ষ হয়। সংঘর্ষে চাচাদের শাবলের(খুন্তির) আঘাতে ভাতিজা মোক্তার হোসেন গুরুত্বর আহত হন। প্রথমে তাকে জামালপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসককের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার রাত আট টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহত মোক্তারের বড় বোন রাশেদা বেগম, ভগ্নিপতি মোশারফ হোসেন, ছোট ভাই মনি ও হিরা আহত হয়েছেন বলেও জানা যায়।
এ প্রসঙ্গে উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল জানান, ওয়ারিশের জমি নিয়ে এ ঘটনাটি ঘটে। দীর্ঘদিন যাবৎ এ জমি নিয়ে কোর্টে মামলা চলছিল। সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক স্থানীয় মাতব্বরদের নিয়ে দুই-তিন দফায় সালিশী বৈঠক করেছেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ পর্যন্ত কেউ এ বিষয়ে মামলা দায়ের করতে আসেনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়