আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৫৩
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ধনবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে মাথাপিছু ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। বুধবার(২৪ জুলাই) উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফটুর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম হাসান তালুকদার, প্রকল্প বাস্তাবায়ন সহকারী মো. জুয়েল রানা, ইউপি সচিব আ. কদ্দুস, ইউপি সদস্য ফাহিমা খাতুন, আল-আমিন, মো. সুজন মিয়া, রাসেদুল ইসলাম লেবু, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়