আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৫২
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ধনবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন গুরুতর আহত

দৃষ্টি নিউজ:

ঢাকা-জামালপুর সড়কে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল নামকস্থানে সোমবার(১৩ নভেম্বর) দুপুরে বাস-অটোরিকশার মুখোমুখী সংর্ঘষে ৬জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন, সিএনজি চালিত অটোরিকশার যাত্রী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আব্দুল করিম (৪০), হাসমত আলীর ছেলে আবুল কালাম (৪২), বীর ঘাটাইল গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ উদ্দিন (৪০), মৃত ইমান আলীর ছেলে ছামান আলী (৫০) ও দিগড় গ্রামের মোবারক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও অটোরিকশা চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, ঢাকা-জামালপুর সড়কে সোমবার দুপুরে উপজেলার বাঘিল নামকস্থানে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা জামালপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়