আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:১১
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ধনবাড়ীতে ভাতিজাদের হাতে চাচা খুন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদীআটা গ্রামে মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন। নিহত ইন্তাজ আকন্দ (৬৫) উপজেলার বলদীআটা গ্রামের মৃত হিম্মত আকন্দের ছেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আলাউদ্দিন গংরা পলাতক রয়েছেন।

নিহত চাচা ইন্তাজ আকন্দের স্ত্রী খোদেজা বেগম জানান, দীর্ঘদিন যাবত ভাতিজা আলাউদ্দিন বিএস ও তার ভাই তোতা মিয়া, লিটন হোসেন ও হাছেনদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে তার স্বামী জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ আলাউদ্দিন গংরা জমি চাষ করতে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায় তারা ইন্তাজ আকন্দকে মারপিট করে। মারপিট করার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাতিজার হাতে চাচা খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল ও স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা আলাউদ্দিন গংরা পলাতক রয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়