আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৫৯
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ধনবাড়ীতে হোম কোয়ারেন্টিনে না থাকায় প্রবাসীর জরিমানা

ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় হোম কোয়ারেন্টিনে না থাকায় বিদেশ ফেরত এক প্রবাসীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা শনিবার(২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, ধনবাড়ী পৌরসভার ছত্রপুর এলাকার হায়দার আলীর ছেলে মো. হুমায়ূন (৩৬) গত ১৫ মার্চ সৌদি আরব থেকে বাড়িতে আসেন। তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করছিলেন।

পরে শনিবার ভ্রাম্যমান আদালত তাকে ছয় হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানা পরিশোধ করে তিনি হোম কোয়ারেন্টিনে থাকার মুচলেকা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ধনবাড়ী থানার পুলিশ সহায়তা করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়