দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে পল্লী বিদ্যুতের নয়া সংযোগ উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৯ এপ্রিল) দুপুরে সারাংপুর বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। [vsw id=”x0l3zqLk710″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম-প্রধান শেখ মো. আব্দুল আহাদ, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ ও পরিচালন) মিজানুর রহমান খান, সাংবাদিক আসাব মাহমুদ প্রমুখ।
