
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু ও শাহিনুর রহমান শাহীন ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার(৩ এপ্রিল) সকালে উপজেলার বাবনাপাড়া মোড়ে স্থানীয় দুইশ’ নিম্ন আয়ের কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, আলু, ডাল, লবন, তেল, পেঁয়াজ এবং মাস্ক ও সাবান পৌঁছে দেন আওয়ামী যুবলীগের এ দুই নেতা।
এ সময় উপজেলা আওয়ামী যুবরীগের যুগ্ম-আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু বলেন, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের এই দুঃসময়ে নিজেদের সামর্থ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে আমরা দাঁড়িয়েচি। নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি বাস্তবায়ন করছি।
অপর যুগ্ম-আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ছুটি থাকায় সমাজের রিকশা চালক, চা বিক্রেতা, ফুটপাতের হকার সহ নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মানবিক কারণে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রাম প্রসাদ সাহা, মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
