আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:৪৭
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

নাগরপুরে উন্নয়ন প্রকল্প নিয়ে এমপি’র মতবিনিময়

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি ও উন্নয়ন প্রকল্প গ্রহনের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২১ এপ্রিল) সকালে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুছ ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ কামাল হোসেন, দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাদিরা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক ফজলু, সাধারণ সম্পাদক লায়ন শিবলী সাদিক, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল প্রমুখ। মতবিনিময় সভায় দুই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়