আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:৪৩
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে সাইম রবিন(১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল পূর্বপাড়া গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের ছেলে। শুক্রবার (১৭ জানুয়ারি) শাখাইল পূর্বপাড়া আব্দুল হাইয়ের মাঠে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র সাইম রবিন এলাকার বন্ধুদের নিয়ে বাড়ির পাশে আব্দুল হাইয়ের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শুরুর আগে অনুশীলন করার এক পর্যায়ে একই গ্রামের শামসুল হকের ছেলে আসাদের(১৫) হাতে থাকা ক্রিকেট ব্যাট হাতল থেকে ছুটে সাইম রবিনের ঘাড়ে আঘাত লাগে। এ সময় সাইম রবিন মাটিতে লুটিয়ে পড়লে সতীর্থ খেলোয়াড়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইম রবিনকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিনের ন্যায় সাইম তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেরতে যায়। অনুশীলনের সময় অপর খেলোয়াড় আসাদ ব্যাট চালালে হাত থেকে ব্যাটের সামনের অংশ হাতল থেকে ছুটে সাইমের ঘাড়ে লেগে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়