আজ- শনিবার | ১৩ ডিসেম্বর, ২০২৫
২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | সকাল ৬:২৯
১৩ ডিসেম্বর, ২০২৫
২৮ অগ্রহায়ণ, ১৪৩২
১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

নাগরপুরে চুরি করতে গিয়ে সাবেক ইউপি সদস্য গণধোলাইর শিকার

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দ পাড়ায় শিধ কেটে চুরি করতে গিয়ে গণধোলাইর শিকার হয়েছেন ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাহীন খান(৪২)। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শাহীন সহবতপুর ইউনিয়নের নন্দপাড়ার মৃত ছামু খানের ছেলে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হাশেম মিয়ার বাড়িতে সিঁদ কেটে চুরি করতে গেলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সহবতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য শাহীন অনেক দিন যাবত এলাকায় চুরি করছেন। তিনি একজন দাগী চোর। এর আগে একাধিক বার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরাও পড়েছেন। এলাকাবাসী তার উৎপাত থেকে রেহাই পেতে ভোট দিয়ে তাকে ইউপি সদস্য নির্বাচিত করে। মেম্বার হওয়ার পর কিছুদিন ভালো চললেও আবার তার উপদ্রব বেড়ে যায়।

বীর মুক্তিযোদ্ধা হাশেম মিয়ার ছেলে ওসমান গনি জানান, তিনি শুক্রবার দিবাগত রাতে বাড়ির পাশে ইরিস্কীম থেকে জমিতে পানি দিয়ে বাড়িতে এসে টর্চের আলো জ্বালালে কুখ্যাত সিঁধেল চোর শাহীনকে দৌঁড় দিতে দেখেন। এসময় তিনি ও তার পরিবারের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পালানোর সময় তাকে ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে গ্রামবাসী শাহীনকে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল হোসেন মোল্লা বলেন, ঘটনাটা তিনি শুনেছেন। ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।

নাগরপুর থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, একজনকে পিটিয়ে আহত করার খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়