আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:০৫
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

নাগরপুরে ছেলের হাতে বাবা খুন

দৃষ্টি নিউজ:

20160324014440টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চরডাংগা গ্রামে শনিবার(২৯ এপ্রিল) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহত লাল মিয়া (৬০) একই গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, একটি গরু বিক্রি করা নিয়ে শনিবার সকালে লাল মিয়া ও তার বড় ছেলে আজাহার আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজাহার আলী দা দিয়ে তার বাবা লাল মিয়াকে ঘাড়ে কোপ দেয়। পরে এলাকাবাসী লাল মিয়াকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ছেলে আজাহার আলী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়