আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:০২
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

নাগরপুরে ছোট ভাইয়ের স্ত্রীর হাতে ভাসুর খুন

দৃষ্টি নিউজ:

khon.টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষণের চেষ্টা করায় ছোট ভাইয়ের স্ত্রীর হাতে খুন হয়েছেন ভাসুর। সোমবার(১৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংচিহালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মিজানুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে। মঙ্গলবার(১৮ এপ্রিল) সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ নিহত মিজারের ছোট ভাইয়ের স্ত্রী বুলবুলি বেগমকে গ্রেপ্তার করেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বুলবুলির স্বামী সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজে সোমবার বাড়ির বাইরে ছিলেন। ওই রাতে নিজেদের ঘরে একাই ঘুমাচ্ছিলেন বুলবুলি। গভীর রাতে তার ভাসুর মিজানুর ওই ঘরে ঢুকে বুলবুলিকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে মিজানের মা এগিয়ে এলে মিজান নিজের ঘরে চলে যান। এ সময় বুলবুলি ঘরে থাকা সাবল নিয়ে মিজানুরের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিজানের ভাই মজিবুর রহমান বাদি হয়ে বুলবুলিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়