আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৫২
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নাগরপুরে জমে ওঠেছে সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের আগামি ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রিবার্ষিক নির্বাচন শেষ মুহুর্তে জমে ওঠেছে।

প্রার্থীদের পোষ্টার-ব্যানার ও ফেস্টুনে গোটা উপজেলা ছেয়ে গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার, চা-স্টল ও সিএনজি স্টেশনগুলোয় চলছে নির্বাচনী আলোচনা-সমালোচনা। শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলেও চলছে চুলচেরা বিশ্লেষন। সুধী মহলেও কৌতুহলের কমতি নেই।

টাঙ্গাইল জেলা অটোরিকশা-অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখায় মোট ভোটার ৯৩৯ জন। নির্বাচনে সভাপতি প্রার্থী ৩ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ৪ জন সহ মোট ৪৭ জন প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন। সভাপতি পদে সাইদুর রহমান সোহাগ, রফি আহম্মেদ রফিক ও মো. আক্তারুজ্জান পলাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মো. তারা মিয়া, মো. বাদশা মিয়া, মো. ঠান্ডু মিয়া ও মো. শাহিনুর রহমান শাহিন ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

নাগরপুর শাখার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আমিনুর রহমান আমিন জানান, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়