নাগরপুর সংবাদদাতা:

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ স্লোগানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম সাতদিন ব্যাপি এ পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্স আয়োজিত জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষে প্রথম দিন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহাবুব রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকুনুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতার প্রমুখ।
