
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুরে তিন দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের মাধ্যমে কর্মবিরতি শুরু করে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামি ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, নাগরপুর ইউএনও অফিসের গোপনীয় সহকারী (সিএ) মো. মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী প্রদীপ কুমার সূত্রধর প্রমুখ।
