
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামে বৃহস্পতিবার (১১ জুন) সকালে বজ্রপাতে জয়ধর আলী(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঘাস কাটার জন্য যান। কিছু সময় পর আকাশে কালো মেঘ জমলে তিনি ঘাস মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মানু মিয়া বলেন, বৃষ্টিসহ বজ্রপাতে ঘটনাস্থলেই জয়ধর মারা যাওয়ায় চিকিৎসার কোন সুযোগ ছিল না।
