নাগরপুর সংবাদদাতা:
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফরিদুর রহমান ফরিদ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়াম্যান পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত যাচাই বাছাইয়ে বৈধতা পেয়েছেন। রোববার(১০ মার্চ) বিকালে তার প্রার্থীতা বহাল ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা নির্বাচন কমিশন।
এ বিষয়ে মো. ফরিদুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমি সত্য ও ন্যায় পথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শান্তিপ্রিয় নাগরপুরবাসীর অধিকার প্রতিষ্ঠার লক্ষে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় নাগরপুরকে উন্নয়নের রোল মডেল করার প্রচেষ্টায় আমি নাগরপুরবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকব।
