
নাগরপুর সংবাদদাতা:
নাগরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা লকডাউনকৃত কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার(১৯ এপ্রিল) সকালে উপজেলার ধুবড়িয়া, ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নে ওই ত্রাণ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ১২টি ইউনিয়নের কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শাকিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সিহাব মাস্টার প্রমুখ।
