আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ১:৫৪
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

নাগরপুরে সাবেক সাংসদ মকবুল হোসেন ইমামদের অনুদান দিলেন

নাগরপুর সংবাদদাতা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অনুদান দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন।

শনিবার (২৩ মে) টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর বাবা আলহাজ্ব মকবুল হোসেন প্রেরিত ঈদ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

উপজেলা মিলনায়তনে আলহাজ মকবুল হোসেন তার নিজস্ব তহবিল থেকে ৬২৭ টি মসজিদের ইমামদের প্রত্যেককে এক হাজার টাকা অনুদান দেন। এসময় তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইমামদের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার। পরে তিনি ইমামদের প্রত্যেকের হাতে নগদ এক হাজার টাকা করে তুলে দেন।

https://youtu.be/Bbl1a_NsG2s

ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাঈন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ফারক হোসেন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন খান প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়