আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:২৬
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নাটকীয়তায় ২৬ লাখ টাকা ছিনতাই

মির্জাপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে ফিল্মি স্টাইলে রোববার(২৫ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল (পুরাতন) মহাসড়কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির ডিস্ট্রিবিউশন মির্জাপুর শাখার বিতরণ কেন্দ্রের দুই সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা এবং অ্যাকাউণ্টার আ. মতিনের কাছ থেকে ওই ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়।

সুপারভাইজার কাজী আসাদুল হক জানান, অগ্রণী ব্যাংকে ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দেয়ার উদ্দেশে অফিস থেকে বেরিয়ে তারা মহাসড়কের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে সামনে থাকা চারটি মোটরসাইকেলের আটজন আরোহী তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। তাদের পরিচয় জানতে চাইলে গালি দেয় এবং তাদেরকে মাথা নিচু করে থাকতে বলে। সাথে থাকা টাকার ব্যাগ নিতে চাইলে অ্যাকাউণ্টার মোটরসাইকেল থেকে নামলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে জঙ্গলের দিকে ফাঁকা গুলি করে। এ সময় তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা সবাই হেলমেট এবং মুখে মাস্ক পড়ে ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক(তদন্ত) মো. মোশাররফ জানান, পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসীদের আটক করতে সকল ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্টও বসানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়