
দৃষ্টি নিউজ:
‘খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে টাঙ্গাইল কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর যুব সংঘের উদ্যোগে দৌলতপুর যুব সংঘ ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ এপ্রিল) বিকালে দৌলতপুর মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু।
খেলায় নারান্দিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ। এ সময় যুব সংঘের সকল সদস্য সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।
খেলায় সুপার স্টার ক্রিকেট একাদশকে পরাজিত করে বন্ধু ক্রিকেট একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
