আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | সকাল ৬:৪৯
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নারান্দিয়ায় ক্রীড়া ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

দৃষ্টি নিউজ:

কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি উত্তরপাড়া স্কুল মাঠে শনিবার(৬ মে) স্থানীয় স্টুডেন্ট স্টার ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান পরীক্ষার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টুডেন্ট স্টার ক্লাবের সভাপতি মো. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. শুকুর মাহমুদ। প্রধান আলোচক ছিলেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লোকবীমা প্রকল্পের কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম(কানন)। বিশেষ অতিথি ছিলেন, সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদ ভূঁইয়া, বোরাক শো’রুমের ডিরেক্টর ফারুক প্রামানিক, নুরু মিয়া, মোজাম্মেল হক, সোহেল রানা, সোলায়মান তালুকদার, শহিদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, স্টুডেন্ট স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ শাকিল। এ সময় স্টুডেন্ট ক্লাবের সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়