আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৩২
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

নায়ক বিজয় ৪০০ জনকে সোনার আংটি উপহার দিলেন

দৃষ্টি বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা বিজয় অভিনীত ‘বিগিল’ আগামি অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । তারই প্রচার-প্রচারণা নিয়ে ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন তামিলের জনপ্রিয় এই অভিনেতা। ‘বিগিল’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত বিজয়। তাইতো ছবিটি মুক্তি আগে প্রায় ৪০০জন কলাকুশলীকে সোনার আংটি উপহার দিয়েছেন ৪৫ বছর বয়সী এই অভিনেতা।

প্রযোজনা সংস্থা এজিএস সিনেমার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে অর্চনা কলাপতি টুইটারে লিখেছেন, ‘বিগিল’ ছবির টিমে প্রায় ৪০০ জন কাজ করেছেন। তাদের কাজকে সম্মান জানিয়ে বিজয় তাদের সেই পরিশ্রমকে মূল্য দিয়েছেন। শুধু অর্চনা নয়, ছবির সঙ্গে যুক্ত আরো কয়েকজন আংটির ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই সঙ্গে বিজয়কে ধন্যবাদ জানিয়েছেন তারা।

নারীদের ফুটবল খেলা নিয়ে নির্মিত ‘বিগিল’ মুক্তি পাবে আগামি ২৭ অক্টোবর। এরই মধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার। জানা গেছে, ছবিটির ৯৫ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ। আর ১০ দিনের মধ্যে বাকি কাজও শেষ করে ফেলবেন নির্মাতা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়