আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ১:৪২
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

পাথাইলকান্দি বাজারে অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় সংলগ্ন ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে ওই বাজারের হাজী সুপার মার্কেটের ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ওই বাজারের হাজী মার্কেটে স্থানীয় মুসল্লিরা আগুনের শিখা দেখতে পায়। তারা বালির বস্তা ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘèাপর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মুহিদুর রহমান অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়