আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৩৭
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পুকুর থেকে যমুনা বেগম(৭৫) নামে মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। তিনি শহরের কোদালিয়া এলাকার মৃত আহমদ ফকিরের স্ত্রী।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলা পরিষদ এলাকার আশপাশ দিয়ে চলাচল করতেন। বুধবার সন্ধ্যা বা রাতের যে কোন সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে লাশ পানিতে ভেসে উঠলে ফায়ার সাভির্সের ডুবুরি দল লাশটি পুকুর থেকে তুলে আনে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়