আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | সকাল ৬:১৭
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

পয়লা বৈশাখে বেড়াতে গিয়ে দুই বন্ধু নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে পয়লা বৈশাখে বেড়াতে গিয়ে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার(১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে । নিহত দুই বন্ধু হচ্ছেন, কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে সেলিম(১৭) ও একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাত্তার(১৮)।
স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে ওই দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিল। ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মেসার্স স্বর্ণা বিক্সস’র একটি নম্বর বিহীন ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই বন্ধু নিহত হয়। ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়