আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:২৫
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার(২১ জুলাই) কালিহাতী উপজেলার জুরান কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধন করেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা যান্ত্রিক (পাম্প হাউজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাইম গ্রুপের ব্যবস্থাপক মিজানুর রহমান।

সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুর রশিদ মিয়া, আলমগীর হোসেন, মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
পরীক্ষা অংশ গ্রহণকারীদের মধ্য থেকে ১০০ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ টাকা, বই, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন প্রতিবছর শিক্ষামূলক কাজ ছাড়াও, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়