আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ১:৫২
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ২০ কিমি যানজট

দৃষ্টি নিউজ:

dristy.tv--64
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধল্ল্যা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কিমি রাস্তায়  থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার(১৯ জুন) সকাল থেকে বৃষ্টি ও গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয় বলে পুলিশ জানায়।
ট্রাফিক পুলিশের মির্জাপুর জোনের পরিদর্শক মো. শাহদাৎ হোসেন জানান, মহাসড়কে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যানবাহনের চাকার ঘর্ষণে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। মহাসড়কে ধেরুয়া রেলক্রসিংয়ের পূর্ব পাশে সৃষ্ট বড় ধরণের একটি গর্তের কারণে মালামাল বোঝাই ট্রাকের চালু ইঞ্জিন বন্ধ হয়ে গতি থেমে যাচ্ছে। ফলে যানবাহনের দীর্ঘ সারি হয়ে যানজট বাড়ছে। মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বেশি দেখা গেছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। [vsw id=”Ow82VU3noS8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়