আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৪:৪৫
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সন্তান প্রসব

দৃষ্টি নিউজ:

ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে যানজটে আটকে পড়ে সেতুর পূর্বপাড় গোল চত্ত্বরে মঙ্গলবার(৪ জুন) সকালে আফরোজা বেগম নামে এক গৃহবধূ এক কন্যা সন্তানের জন্ম দেন। নবাগত শিশুটির নাম রাখা হয়েছে স্মরণী।
জানাগেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগদাঙ্গা ইউনিয়নের পোরার ভিটা গ্রামের ফারুক হোসেনের ছেলে শ্রমিক হাবিব হোসেন তার স্ত্রী আফরোজা বেগমকে নিয়ে গাজীপুরে বসবাস করেন। তিনি গাজীপুর শহরেই কখনও রিক্সা, কখনও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। পরিবারের সাথে ঈদ করতে স্ত্রীকে নিয়ে লোকাল একটি পরিবহনে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। দীর্ঘ যানজটে আটকে থাকা অবস্থায় মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর এলাকায় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়।
হাবিব হোসেন জানান, গাড়িতে প্রসব বেদনা শুরু হলে তাকে ধরে সড়কের পাশে রাখা হয়। এসময় গাড়ির একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে স্বাভাবিকভাবেই স্ত্রী আফরোজা বেগম কন্যা শিশু জন্মদেন। এর পর ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নার্সসহ একটি অ্যাম্বুলেন্স আসে। নার্সরা স্ত্রীকে চিকিৎসা সেবা দেন। বর্তমানে মা ও মেয়ে দুইজনই সুস্থ্য রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়