আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৪৪
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

বঙ্গবন্ধু বিশ্বের শ্রেষ্ঠ মহানায়ক :: সোহেল হাজারি

দৃষ্টি নিউজ:


বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অঅলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের শ্রেষ্ঠ মহানায়ক। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক ভূখন্ড পেতামনা। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন- স্বাধীনভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে যারা বটতলার কেরানী হওয়ার সুযোগ পেতেন না, তারা আজ জজ-ব্যারিস্ট্রার-বিচারপতি হতে পারছেন। সেজন্য সকলেরই জেনে-বুঝে কথা বলা উচিত। রোববার(১৩ আগস্ট) বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্তরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সহ- সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার শুভ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম সফি।
এসময় কালিহাতী উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়