দৃষ্টি নিউজ:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯তম জন্ম বার্ষিকীতে বৃহস্পতিবার(৮ আগস্ট) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
