দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে শনিবার(১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৫৩পিস ইয়াবা ট্যাবলেট সহ আলআমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। আলআমিন(২৪) বল্লা মধ্যপাড়া গ্রামের শাহীনুর ইসলামের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৩পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার ৩০০টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আলআমিন কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
