
দৃষ্টি নিউজ:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’র বার্ষিক সাধারণ সভা ও ডোনার সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বাঁধনের মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি মো. আরিফুল হক ইমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাঁধন মাভাবিপ্রবি ইউনিটের উপদেষ্টা প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ ও প্রফেসর ড. মো. আবু জুবাইর।
অনুষ্ঠানে রক্ত ডোনেশনের উপর ভিত্তি করে ৩৬জন ডোনারকে সার্টিফিকেট প্রদান করা হয়।
