আজ- শনিবার | ১৩ ডিসেম্বর, ২০২৫
২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:২৮
১৩ ডিসেম্বর, ২০২৫
২৮ অগ্রহায়ণ, ১৪৩২
১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

বাসাইলে দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

টাঙ্গাইলের বাসাইলে সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী বাসাইলের কাশিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এর দিকনিদের্শনায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


জানা যায়, ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধায়নে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪ ইস্ট বেঙ্গলের সার্বিক ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় এক হাজার ১৭৫ জন গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ এবং ৯৫ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।


ক্যাম্পেইন চলাকালে বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদ পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়