আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:২৪
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নগর জালফৈ রোড পরিচালনা কমিটি অনুমোদিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নগর জালফৈ বাইপাস রোড পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার(১ জুলাই) জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহ্সানুল হক পিটু ও সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার ত্রি-বার্ষিক এ শাখা কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন, সভাপতি মো. লাল মিয়া, কার্যকরী সভাপতি মো. কাবেল হোসেন, সহ-সভাপতি মো. ফজলু মিয়া, মো. মনির হোসেন, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাজী মো. মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুক হোসেন লিটন, সহ-সম্পাদক ফারুক হোসেন, মো. সানী মিয়া, মো. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসেম মিয়া, প্রচার সম্পাদক মো. শিহাব মিয়া, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র। কার্যকরী সদস্যরা হচ্ছেন- মো. ইমান আলী, লিটন চন্দ্র দাস, খন্দকার রানা, মো. ফারুক মিয়া ও আব্দুল লতিফ। এসময় জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়