আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:৩২
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

বিএনপি’র লিফলেট ও সাবান বিতরণ

মোল্লা তোফাজ্জল:

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট ও সাবান বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা দলীয় চেয়ারপার্সস বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও জনসাধারণের কাছে তুলে ধরেন।

লিফলেট ও সাবান বিতরণকালে জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, টাঙ্গাইাল শহর শ্রমিক দলের সভাপতি আব্দুল হালিম, সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়