আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | রাত ৮:৩৫
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

বিচার বিভাগ স্বাধীন, বিচারকরা নন :: প্রধান বিচারপতি

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-83
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যত ক্ষমতাধর রাষ্ট্র হোক, যত ক্ষমতাধর রাষ্ট্র প্রধানই হোক, আইনের কাছে সে কিন্তু মাথানত করে। কেউ কিন্তু আইনের উর্ধ্বে নয়। এর অর্থ এই নয় যে বিচারক যারা তারাও আইনের উর্ধ্বে। এটা আমি অস্বীকার করি না, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারকরা নন। টাঙ্গাইল জেলা বার সমিতি আয়োজিত আইনজীবিদের সাথে মতবিনিময় সভায় বৃহস্পতিবার(১৮ মে) তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আমরা বিচারকরা নিয়ন্ত্রণাধীন, আমাদের রুলস্ আছে আমরা এর বাইরে যেতে পারি না। বিচারকরা আইনের বাইরে কোনো কাজ করতে পারেন না। এই দেশ শান্তিপূর্ণ দেশ ছিল, ইদানিং কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে। একটা গোষ্ঠি ধর্মের নামে, ধর্মের অপব্যাখ্যা করে কাজ করছে। নিজে তো মারা যাচ্ছেই, সাথে দুধের বাচ্চা নিয়ে। কোনো ধর্মেই এটা বলা নেই। জিহাদ এটা নয় যে একজন নিরাপরাধকে মেরে আমি নিজেও মারা যাব। আর সরকারের পক্ষে একা এই সন্ত্রাসবাদ বন্ধ করা সম্ভব না।
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন, সিনিয়র জেলা জজ মো. রবিউল ইসলাম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদা খানম।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়