আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:১২
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

বিশ্ব ভালোবাসা দিবসে আসছে কাজী সোমা’র নতুন গান

দৃষ্টি বিনোদন:

আগামি বিশ্ব ভালোবাসা দিবসে কাজী সোমার একটি নতুন গান প্রকাশিত হবে। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর সঙ্গীত করছেন নাজির মাহমুদ। শিগগিরই গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণ করে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গান গাইছেন সঙ্গীতশিল্পী কাজী সোমা। ওস্তাদ সঞ্জীব দে’র কাছে পাঁচ বছর গান শিকে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো করে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন সোমা।

কাজী সোমা জানান, ‘গানের কথা এবং সুর সঙ্গীতায়োজন আমার ভীষণ পছন্দ হয়েছে। এরইমধ্যে গানটি চর্চা করতে করতে আমার মনের মধ্যে গেঁথে গেছে। শিগগিরই গানটির জন্য ভয়েস দিবো। আশা করছি, ছোট বড় সব বয়সী শ্রোতা দর্শকের গানটি ভালো লাগবে।’

কাজী সোমা সঙ্গীতে আদর্শ মনে করেন রুনা লায়লাকে। ছোটবেলা থেকেই তার গান শুনে বড় হয়েছেন। রুনা লায়লা’র জীবনাদর্শ, তার ব্যক্তিত্ব সবসময়ই কাজী সোমাকে মুগ্ধ করে। সোমা জানান, যখন মঞ্চে উঠেন তখন দর্শকের কাছ থেকে রুনা লায়লা’র গান গাওয়ার জন্যই বিশেষ অনুরোধ আসে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়