আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:৪৩
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান ফুল আর নেই

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল শহরের দিঘুলীয়া পশ্চিমপাড়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফয়েজুর রহমান ফুল বীর প্রতিক বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রোববার(২৯ অক্টোবর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
রোববার বাদ আছর দিঘুলীয়া পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম, কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রশাসক আবু মো. এনায়েত করিম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহিরুল হক ডিপটি, টাঙ্গাইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেন, মেজর (অব.) কাজী মঞ্জুরুল হক, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আতাউর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মরহুমের জানাজা নামাজে অংশ নেন।
এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়