আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:০৬
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ॥ দোকান ভাংচুর

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বহিরাগতরা পিটিয়ে আহত করেছে। আহত মোখলেসুর রহমান মুহিদ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার(২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাজারের কয়েকটি দোকান ভাংচুর করেছে।
জানায় যায়, রোববার(১ অক্টোবর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের বর্ধিত অংশে একটি ছেলে ও একটি মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় মুহিদ। তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে হাতা-হাতিও হয়। মুহিদ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের আবাসিক শিক্ষার্থী। ছেলেটি টাঙ্গাইল এমএম আলী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও মেয়েটি টাঙ্গাইল গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
সোমবার(২ অক্টোবর) সকালে মুহিদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা শাহিন পেছন থেকে তাকে আঘাত করে। এতে মুহিদের মাথা ফেঁটে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় খবর পেয়ে সোমবার দুপুরে উত্তেজিত সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাজারের কয়েকটি দোকান ভাংচুর করে। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদারসহ বহিরাগতদের চলাচল সীমিত করারও দাবি জানান তারা।
কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও টাঙ্গাইল পুলিশ প্রশাসনের মধ্যে ফলপ্রসু আলোচনা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কয়েকজন শিক্ষার্থীর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বাজারের দোকানে ভাংচুর চালায়। ফলে বিষয়টি নতুন করে ভিন্ন দিকে মোড় নিয়েছে। এ ভাংচুরের ঘটনায় কারো কোন স্বার্থ আছে কিনা খতিয়ে দেখা দরকার। কারণ, দু’তিনটি দোকানে ব্যাপক ভাংচুর করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পরিবহন পরিচালক এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজিজুল হক বলেন, মোখলেসুর খুবই ভাল ছেলে। বিষয়টি টাঙ্গাইল পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি খুব শিঘ্রই সুরাহা করবেন বলে আস্বস্ত করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়