আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৫২
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি অনুষদের মধ্যে ২০১২-১৩ সেশনে ইঞ্জিনিয়ারিং অনুষদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শরীফ তাসনিম মাহমুদ, জীব বিজ্ঞান অনুষদে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান, বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোছা. ফারজানা আকতার, বিজনেস স্টাডিজ অনুষদে বিজনেস অ্যাডমিনিস্টেশন বিভাগের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান বাতেনকে মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়