আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৪০
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক থেকে আাজিজুল হকের পদত্যাগ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের পদ থেকে মো. আজিজুল হক পদত্যাগ করেছেন। বুধবার(২ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
গত বছরের এপ্রিল থেকে ওই দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজিজুল হক।
পদত্যাগের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, পদত্যাগের হয়তো বিশেষ কোন কারণ রয়েছে। তবে তার মতো দক্ষ ও চৌকস ব্যক্তির ওই পদে খুবই প্রয়োজন।
এ বিষয়ে মো. আজিজুল হক বলেন, পদত্যাগের বিষয়টি একান্ত ব্যক্তিগত। তবে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করেছি। এখন অন্য কেউ দায়িত্ব পালন করুক। তিনি আরো বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর যেভাবে চাইবেন, সেভাবেই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবো।
উল্লেখ্য, মো. আজিজুল হক ২০১০ সালের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সহযোগী অধ্যাপক হন। তিনি সফলতার সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। এছাড়া একাডেমিক কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়