আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ১:৩৬
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে সহকারী প্রক্টর মাহবুবুর রহমান

দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে দি¦তীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান। শনিবার(১১ নভেম্বর) থেকে আগামি এক বছরের জন্য সহকারী প্রক্টর পদে তার নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মাহবুব একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, মাহবুব ২০০৪ সালে গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৩ সালের ২৯ এপ্রিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। মাহবুব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেব্রিক ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শাখা থেকে প্রথম স্থান অর্জন করেছিলেন।
টেক্সটাইলের সার্ফেস মডিফিকেশন ও টেক্সটাইল কম্পোজিট নিয়ে অধিক গবেষণা করতে চান মাহবুব।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়