আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:১৭
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেল (আইকিউএসি)’- এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার(১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের(হেকেপ) সহযোগিতায় দিনব্যাপী ওই কর্মশালায় সভাপতিত্ব করেন, বিশ^বিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক কিউএ বিশেষজ্ঞ ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম আবুল কাশেম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) কিউএইউ- এর প্রধান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।
কর্মশালা পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের অতিরিক্ত পরিচালক ড. একেএম মহিউদ্দিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়